হোম > সারা দেশ > বরিশাল

চরফ্যাশনের সৌদি হাসপাতালকে রাজস্ব খাতে নেওয়ার উদ্যোগ এমপির

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

ছবি: আমার দেশ

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার ২০ শয্যার সৌদি হাসপাতালটিকে রাজস্ব খাতে নেওয়ার উদ্যোগ নিয়েছেন ভোল-৪ আসনের এমপি নুরুল ইসলাম। এ লক্ষ্যে গত ৩০ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করেছেন তিনি।

আবেদনে তিনি উল্লেখ করেছেন, দুর্গম অঞ্চলের লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৯৮ সালে সৌদি সরকারের অর্থায়নে হাসপাতালটি নির্মিত হয়েছিল । আধুনিক ভবন ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও দীর্ঘ ২৬ বছরেও হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। হাসপাতালটিতে জনবল ও পর্যাপ্ত ওষুধ সরবরাহের অভাবে চিকিৎসা কার্যক্রম স্থবির হয়ে আছে। সেখানের মানুষকে চিকিৎসার জন্য ৩০ কিলোমিটার দূরে উপজেলা সদরে যেতে হচ্ছে, যা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। এ কারণে চিকিৎসাবঞ্চিত সাধারণ মানুষ হাসপাতালটি রাজস্ব খাতে স্থানান্তর করে জরুরি জনবল নিয়োগের দাবি জানিয়ে আসছে।

আবেদনে দক্ষিণ আইচার অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ওই হাসপাতালকে রাজস্ব খাতে স্থানান্তর করে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গভাবে চালুর অনুরোধ জানিয়েছেন স্থানীয় এমপি নুরুল ইসলাম।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপু বলেন, ‘ভোলা-৪ আসনের এমপি নুরুল ইসলাম সৌদি হাসপাতালটিকে রাজস্ব খাতে নিতে ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। আমরা আশাবাদী, জনস্বার্থে এবং জনগুরুত্বপূর্ণ বিষয়টি বাস্তবায়নে কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবে।’

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার