হোম > সারা দেশ > বরিশাল

হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী

বরিশালে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

বরিশাল অফিস

শেরে বাংলা মেডিক্যাল কলেজ (ছবি সংগৃহীত)

বরিশালসহ বিভাগজুড়ে হুহু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। চলতি বছর বরিশাল বিভাগের সাতটি সরকারি হাসপাতালসহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তিন হাজার ১৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দু’হাজার ৭৭০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৪০৭ জন রোগী।

বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরো ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। একই সময়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১১০ জন। সরকারি হিসেবে আক্রান্ত রোগীর সংখ্যা তিন সহস্রাধিক রোগীর কথা বলা হলেও বাস্তবে আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ বলে মনে করছেন স্বাস্থ্য বিশ্লেষকরা।

স্বাস্থ্য বিভাগে তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা

মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১৩ জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চারজন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, ভোলা

সদর হাসপাতালে তিনজন ভর্তি হয়েছে, বরগুনায় নতুন করে ভর্তি হয়েছে ৬৩ জন ভর্তি হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক। এ পরিস্থিতি থেকে বেরুতে হবে।

তিনি বলেন, চিকিৎসার চেয়ে ডেঙ্গু প্রতিরোধ জরুরি। প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। এভাবে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকলে আগামীতে তাদের জন্য প্রয়োজনীয় সেবা দেয়া সম্ভব হবে না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে। তবেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।

এমএস

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার