হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল সিটির প্রশাসক হিসেবে প্রথম অফিসে বিলকিস জাহান

বরিশাল অফিস

বরিশাল সিটি কর্পোরেশনে এই প্রথম নারী প্রশাসক হিসাবে প্রথম কর্ম দিবস পালন করলেন এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বুধবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক নিজ কন্যাসহ কোন আনুষ্ঠানিকতা ছাড়াই রিকসাযোগে এসে নগর ভবনে নামেন।

প্রথম কার্যদিবসে যোগ দিতে প্রবেশ দ্বারেই সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। তবে ভবনে ডুকেই প্রশাসনের নিজের শুভেচ্ছা ব্যানার নিজেই টেনে খুলে ফেলেন। এ সময় তিনি বলেন সিটি কর্পোরেশনে কোন ব্যানার রাজনীতি হবে না।

তিনি বরিশাল সিটি কর্পোরেশনকে দুর্নীতি মুক্ত সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এক্ষেত্রে সকলের সহযোগিতা চান তিনি। এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সিইও মো. রফিকুল বারী, সচিব-রুম্পা শিকদার, মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাবেক কাউন্সিলরসহ নগরীর বিভিন্ন দপ্তরের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।  

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার