হোম > সারা দেশ > বরিশাল

চাঁদাবাজি-দখলবাজির অভিযোগে পদ হারালেন পটুয়াখালী মহিলা দল সভাপতি

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালীতে চাঁদাবাজী,দখলবাজী সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা সীমার পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, 'আপনার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের জন্য পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। এ আদেশ আজ থেকে কার্যকর হবে।'

এ ব্যাপারে জানতে চাইলে আফরোজা সীমা বলেন,'আমি জেলা মহলিা দলের সভাপতি সহ স্থানীয় শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি।বিদ্যালয়ের ব্যাপারে কিছু ঝামেলা হয়েছে। পদ স্থগিতের ব্যাপারে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলে পরে আমার করনীয় জানাব'।

এ ব্যাপারে জেলা বিএনপি সভাপতি স্নেহাংসু সরকার বলেন,'জেলা মহিলা দলের সভাপতি আফরোজা সীমার ব্যাপারে কেন্দ্রে সুনির্দিষ্ট কোন অভিযোগ হয়তো ছিল তাই পদ স্থগিত হয়েছে। কোন ব্যক্তির দায় দল বহন করবে না '।

এছাড়াও গত শুক্রবার তার বিরুদ্ধে একজন গণমাধ্যমকর্মীকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

মাদরাসাছাত্রকে অমানুষিক নির্যাতন, শিক্ষক পলাতক

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ