হোম > সারা দেশ > বরিশাল

দাঁড়িপাল্লা-হাতপাখা জীবনে জিততে পারেনি, পারবেও না: মোশাররফ

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘পাখা–দাঁড়িপাল্লা দিয়ে এ অঞ্চলে কিছুই হবে না। জীবনে জিততে পারেনি, আগামীতেও জিততে পারবে না।’

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘দাঁড়িপাল্লা-হাতপাখা দিয়ে এ অঞ্চলে কিছুই হবে না। জীবনে জিততে পারেনি, আগামীতেও পারবে না।’

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধ্য পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। বেকার যুবকদের জন্য বেকার ভাতা চালু করা হবে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। ভবিষ্যতেও নারীদের উন্নয়নে বিএনপি কাজ করে যাবে।’

সম্মেলনে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী, সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। সম্মেলনে ইউনিয়ন মহিলা দল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম