হোম > সারা দেশ > বরিশাল

কলাপাড়ায় নির্বাচনি অনিয়মের দুই অভিযোগে আটক ৩

গোপন কক্ষের ছবি তোলা ও জাল ভোট দেওয়ার চেষ্টা

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

ছবি: আমার দেশ

পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুজন এবং ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলার দায়ে আরও একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদরাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন তাওহীদ ইসলাম (১৬)। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে সোহাগ সিকদার (৪৬) নামের আরও একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

অপরদিকে একই দিন সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদরাসা কেন্দ্রে ভোটের গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে বেলাল হোসেন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

চাটখিলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচল না কেউ

বরিশাল নগরীতে গণ-পরিবহনে পূর্বের নির্ধারিত ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত

স্বামীর মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রী আটক

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

বরগুনায় স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ ডাকাতির চেষ্টা, আটক ১

ব্রিজ আছে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

বরিশালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেল ৩ লাখের বেশি শিশু

বাবুগঞ্জে ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থার দাবিতে মানববন্ধন

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী