হোম > সারা দেশ > বরিশাল

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ২

উপজেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে‘ডেভিলহান্ট’ অভিযানে জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় স্থানীয়দের হামলায় এক পুলিশ সদস্য ও গাড়িচালক আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ধুলিয়া ইউনিয়নের আব্দুর রব হাওলাদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মান্না হাওলাদার ধুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রব হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাহবুব হাওলাদারকে ধরতে অভিযান চালায় বাউফল থানা পুলিশ।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমায় এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালায়। এতে উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও পুলিশের ভাড়াকৃত সিএনজি চালক তামিম হোসেন দুলাল আহত হন।

এসআই মাসুদুর রহমান বলেন, স্থানীয়রা আমাদের ঘিরে ধরে ডাকাত সন্দেহে হামলা চালায় ও ধস্তাধস্তি হয়। পরে পাশের পুলিশ ফাঁড়ি থেকে অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওয়াকি টকি ও অস্ত্র দেখিয়ে পরিচয় দেওয়ার পর সবাই নিশ্চিত হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, মান্না হাওলাদারকে ডেভিলহান্ট অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনায় বজ্রপাতের শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী অসুস্থ

কালবৈশাখীর তাণ্ডবে প্রাথমিক বিদ্যালয় লন্ডভন্ড