হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে শিশুর রহস্যজনক মৃত্যু, পলাতক দাদা

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুর সদর উপজেলায় আয়েশা আক্তার নামে ৮ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে শিশুটির দাদা পলাতক বলে জানিয়েছে তার পরিবার। পুলিশ বলছে সুরতহাল শেষে গলায় কালো দাগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার টোনা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আয়শা ওই এলাকার আলম শেখ ও নূর জাহান বেগমের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়তো।

আয়শার দাদী আনোয়ারা বেগম জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় মাদ্রাসায় যায় আয়শা। বেলা ১১টার দিকে বাড়িতে ফিরে আসে। রান্নার বিষয়ে তার সাথে কথা হয়। কিছু সময়ের মধ্যে সে ঘরে চলে যায়। বেশ কিছুক্ষণ পরেও ফিরে না আসায় ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছে। ঘরে গিয়ে দেখি বিছানায় শুয়ে আছে। ডাকলেও সাড়া দিচ্ছে না। আমার সন্দেহ হলে আমি ডাকচিৎকার দিলে ওর দাদা পাশের ঘর থেকে ছুটে এসে ওকে নিয়ে হাসপাতালে রওয়ানা হয়। পথিমধ্যে তারা বুঝতে পারে আয়শা আর নেই, তাই তারা আবার বাড়িতে ফিরে যায়। লাশ নিয়ে অন্যান্য স্বজনরা বাড়িতে ফিরলেও তার দাদা বাড়িতে ফেরেনি।

স্থানীয়রা জানায় আয়শা গত এক বছর ধরে দাদা দাদীর কাছেই থেকে পড়াশুনা করতো। ওর বাবা মা চট্রগ্রামে থাকে। চার সন্তানের চাপ সামলাতে কষ্ট হওয়ায় আয়েশাকে বাড়িতে রেখে পড়াশুনা করাতো।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে গলায় কালো দাগ দেখতে পায়। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের ওপর শ্রমিকদল নেতার হামলা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, ৩ হাজার লিটার তেল জব্দ

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

ভোলায় ভারতীয় নাগরিক আটক

বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন