হোম > সারা দেশ > বরিশাল

জুলাই বিপ্লব বর্ষপূর্তিতে রচনা প্রতিযোগিতায় সেরা ৩ ছাত্রী

উপজেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা)

জুলাই বিপ্লব বর্ষপূর্তি উপলক্ষে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় সেরা হয়েছেন ৩ ছাত্রী।

তারা হলেন- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আয়শা জেরিন (প্রথম), হা-মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী সেহেরিন সাবিহা (দ্বিতীয়) ও ইসলামিক মডেল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী সামিয়া হক (তৃতীয়)।

বৃহস্পতিবার বিকেলে তাদের ফলাফল ঘোষণা করেন উপজেলা প্রশাসন। এর আগে বুধবার ‘মাদক নিয়ন্ত্রণে তরুণ সমাজের ভূমিকা বিষয়ে’ রচনা প্রতিযোগিতায় অংশ নেন তারা।

সামিয়া হক এর আগে ইসলামিক ফাউন্ডেশনের শিশু কিশোর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে একবার তৃতীয় স্থান অর্জন করেছিলেন।

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

মির্জাগঞ্জে লাম্পি স্কিন রোগে শতাধিক বাছুরের মৃত্যু

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার