হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

বরিশাল অফিস

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের উদ্যোগে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ সময় তাঁর রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম করা হয়। পরে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়