হোম > সারা দেশ > বরিশাল

১০ হাজার লোককে চক্ষু সেবাসহ মসজিদে বিএনপি নেতার অনুদান

উপজেলা প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

ভোলার চরফ্যাশন ও মনপুরায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। এছাড়াও চরফ্যাশন এবং মনপুরার একাধিক মসজিদে আর্থিক অনুদান দিয়েছেন তিনি।

গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ হাজার মানুষের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। অত্যাধুনিক মেশিনে রোগীদের চোখ পরীক্ষা, ঔষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। ছানি বাছাইকৃত রোগীদের পর্যায়ক্রমে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিদ্দিক উল্লাহ মিয়া এ সময় চরফ্যাশন ও মনপুরার উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ, পথসভা ও একাধিক মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন।

তিনি বলেন, আমি মনপুরা ও চরফ্যাশনবাসী ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করি। আপনাদের যেকোন প্রয়োজনে জানালে আমাকে পাশে পাবেন, ইনশাআল্লাহ। এ সময় তিনি দৃঢ়ভাবে বলেন, চরফ্যাশন ও মনপুরায় সন্ত্রাস চাঁদাবাজ মাদক ও দুর্নীতিবাজের জায়গা হবে না।

ছিদ্দিক উল্লাহ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি এই আসন থেকে আমাকে মনোনয়ন দেন তাহলে আগামী দিনের চরফ্যাশন-মনপুরা হবে উন্নয়নের মডেল।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়