হোম > সারা দেশ > বরিশাল

কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাঙ্গলী

উপজেলা প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলার ৩নং সদর ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বদরপুর ও বৌলাকান্দা যুব সমাজের উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় নাঙ্গলী একাদশ ২-১ ব্যবধানে বদরপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানারআপ দলকে এলইডি টিভি পুরস্কার দেয়া হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিকসন, বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা গিয়াস উদ্দিন অলি, কাউখালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এম শহিদুল আলম বাদল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ