হোম > সারা দেশ > বরিশাল

শ্রমিকদল নেতার বসতঘরে আ.লীগ নেতার হামলা-ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জে পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদারের নির্মাণাধীন বসতঘরে ফ্যাসিস্ট পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার হামলা ও ভাঙচুর করেছে।

রোববার (১২ অক্টোবর) সকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রশাসনের নিকট বিচারের দাবি জানিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক নাসির হাওলাদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০২২ সালে তিনি মোস্তফা কামালের কাছ থেকে চার শতাংশ জমি ক্রয় করে গাছপালা রোপণ করে ভোগদখল করছেন। ওই একই খতিয়ানে ২০২২ সালে মুন্নি আক্তার ও লিপি আক্তার ৩.৫০ শতাংশ জমি বসির উদ্দিন সিকদারের নিকট থেকে সাবকবলা দলিল মূলে ক্রয় করে ভোগদখলে রয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ৯ অক্টোবর বৃহস্পতিবার তিনি ও মুন্নি আক্তার তাদের রেকর্ড করা জমিতে দুটি বসতঘর নির্মাণ করেন। এ ঘটনায় ফ্যাসিস্ট পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মশিউর রহমান জোমাদ্দার ও তার ভাই দোসর পৌর জাতীয় পার্টির সভাপতি মাহফুজুর রহমান স্থানীয় বিএনপির এক নেতার সহায়তায় ভাড়াটে মাস্তান ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের সামনেই তাদের নির্মাণাধীন বসতঘরে হামলা ও ভাঙচুর করে। ওই সময় থানার এসআই সোহেল হামলাকারীদের নিবৃত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদার বলেন, বিগত ১৫-১৬ বছর যাবৎ তিনিসহ এলাকার অনেক মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভয়ে তাদের ক্রয়কৃত সম্পত্তি দখল করতে পারেনি। সাম্প্রতিক সময় তিনি ও মুন্নি আক্তাররা তাদের রেকর্ড জমিতে ঘর তুলতে গেলে হামলার শিকার হন। এমনকি আওয়ামী লীগ নেতা মশিউর ও তার দোসররা তাকে জড়িয়ে অপপ্রচার চালায়। এসব ঘটনায় তিনি প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্পিকারের কোনো ক্ষমতা নেই, সম্মান আছে: মেজর হাফিজ

রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করা সেই ব্রিজ ভেঙে ফেলার নির্দেশ

বরিশালে প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি