হোম > সারা দেশ > বরিশাল

তজুমদ্দিনে বজ্রপাতে ১ জেলে নিহত, আহত ২

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলে নিহত এবং আহত হয়েছে দুই শিশু।

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীতে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে জেলে তাহের মাঝি (৫৫) মারা যান। এ সময় নৌকায় থাকা হৃদয় (১০)এবং মারুফ (৯) নামের দুই শিশু মারাত্মক আহত হয়। নিহত তাহের মাঝি উপজেলার ২নং ওয়ার্ডের বাইল্লাকান্দি এলাকার নূরু মোহাম্মদের ছেলে। আহত দুই শিশুর বাড়ি একই এলাকায়। তারা সুমন এবং স্বপনের শিশু সন্তান।

এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

মাদরাসাছাত্রকে অমানুষিক নির্যাতন, শিক্ষক পলাতক

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ