হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালী হাসপাতালের বহির্বিভাগ বন্ধ, মানববন্ধন-অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক মারা যাওয়ার ঘটনায় পটুয়াখালী মেডিকেলের চিকিৎসক ডা. শামীম আল আজাদকে ওএসডি করার প্রতিবাদে এবং হাসপাতাল ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক এবং কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

আজ দুপুর ১২টায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আক্তার মারিয়া, সাদিয়া রহমান, তৌহিদুল ইসলাম, সুবর্ণা ভৌমিক দূর্বা, মেডিকেল এসিস্ট্যান্ট ইন্টার্ন তিথি প্রমুখ।

বক্তারা বলেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডা. শামিমুল আজাজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করতে হবে। দুই দিনের মধ্য আদেশ প্রত্যাহার ও নিরাপত্তা না দিতে পারলে স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয়া হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, 'আন্দোলনরত চিকিৎসকরা সকাল সাড়ে ১০টায় বহির্বিভাগে তালা ঝুলিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। তবে বহির্বিভাগের কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি বিভাগের মাধ্যমে সেবা দেয়া হচ্ছে।’

উল্লেখ্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক ১৪ এপ্রিল ফুটবল খেলার পরে পা ফসকে পুকুরে পড়ে যায়। পরে আশিককে

উদ্ধার করে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হয়। তবে অভিযোগ রয়েছে, জরুরি বিভাগে যাওয়ার পর ৪০ মিনিট পর্যন্ত কোনো চিকিৎসা দেয়া হয়নি তাকে। এরই পরিপ্রেক্ষিতে ১৬ এপ্রিল বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডা. এএসএম শামীম আল আজাদকে ওএসডি করা হয়।

মাদরাসাছাত্রকে অমানুষিক নির্যাতন, শিক্ষক পলাতক

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ