হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রাজুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রাজু কেন্দ্রীয় যুবলীগ নেতা মতিউর রহমান বাদশার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বৈঠক করছেন, এমন খবর পেয়ে বাহাদুরপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

পুলিশ সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা রাজুর নামে ঢাকার উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ