হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় ভেসে এলো ‘অলিভ রিডলি’ প্রজাতির মৃত কচ্ছপ

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুর বন সংলগ্ন সমুদ্রসৈকতে ভেসে এসেছে অলিভ রিডলি প্রজাতির মৃত সামুদ্রিক কচ্ছপ। রোববার শেষ বিকেলে সৈকতে হাঁটার সময় কচ্ছপটি দেখতে পান পর্যটকরা। পরে স্থানীয় স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগকে অবহিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কচ্ছপটির ওজন আনুমানিক ৩৫-৪০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় তিন ফুট, গায়ে জালের দাগ দেখা গেছে। হয়তো জেলেদের জালে আটকে শ্বাসরোধে মারা গেছে। পরে স্রোতের টানে তীরে ভেসে এসেছে।

আমরা কুয়াকাটাবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাফিজুর রহমান আকাশ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি এটি একটি পূর্ণবয়স্ক অলিভ রিডলি প্রজাতির কচ্ছপ। বনবিভাগের সমন্বয়ে কচ্ছপটির মৃতদেহ মাটি চাপা দেওয়া হচ্ছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি একটি সামুদ্রিক সরীসৃপ, চেলোনিডি পরিবারের অন্তর্গত। চামড়া হলুদ থেকে বাদামি রঙের হয় এবং খোসা সাধারণত লালচে বাদামি হয়। এ কচ্ছপ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত লিঙ্গের কোনো বাহ্যিক পার্থক্য দেখা যায় না, সবচেয়ে স্পষ্ট পার্থক্য হল প্রাপ্তবয়স্ক পুরুষদের পুরু লেজ এবং মহিলাদের তুলনায় ছোট প্লাস্ট্রন (নিম্ন খোলস)।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ