হোম > সারা দেশ > বরিশাল

একসাথে ৫ সন্তান জন্ম দিলেন গৃহবধু লামিয়া

বরিশাল অফিস

বরিশালে লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) দুপুর একটার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে তিনি এ পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দু’কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় হাসপাতালজুড়ে ব্যাপক আলোড়ন শুরু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরো বলেন, একসাথে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয়রা এই ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন।

খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন। নবজাতকদের মা লামিয়া আক্তার বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা। একসাথে পাঁচ সন্তান জন্ম দেয়ার ঘটনায় শুধু বরিশালের হাসপাতালে নয়, লামিয়ার এলাকায়ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়