হোম > সারা দেশ > বরিশাল

বাগেরহাট-১ আসনে লড়াই হবে ত্রিমুখী

উপজেলা প্রতিনিধি, (চিতলমারী) বাগেরহাট

ছবি: আমার দেশ

বাগেরহাট-১ সংসদীয় আসনে (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) নির্বাচনি এলাকায় নির্বাচন জমে উঠেছে। এলাকার ভোটারদের মন জয় করতে চলছে বিরামহীন প্রচার । প্রতিশ্রুতির ফুলঝুঁরি দিয়ে সমান তালে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দোর গোড়ায়।

এখানে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও ঘোড়া প্রতীকের ত্রি-মুখী লড়াইয়ের বিষয়টি জোরে সোরে শোনা যাচ্ছে।

কপিল কৃষ্ণ মন্ডল : কপিল কৃষ্ণ মন্ডল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আর্শীবাদপুষ্ট ধানের শীষ মনোনীত প্রার্থী। তিনি যদিও বিগত দিনে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তবে আন্তর্জাতিক মহলে তিনি একজন হিন্দু কমিউনিটি লিডার মতুয়াধর্মাবলম্বী হিসেবে পরিচিত এবং চিতলমারী উপজেলার কৃতী সন্তান।

হিন্দু অধ্যুসিত এই আসনটি ধরে রাখতে তাকে বিএনপির টিকেট দেওয়া হয়েছে বলে তৃণমূল মানুষের অভিমত। অন্য দিকে এই আসনটি আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীনের ভোট ব্যাংক নামে পরিচিত ছিল। এখানে হিন্দুদের রেকর্ডসংখ্যক ভোট পেয়ে শেখ হেললা উদ্দীন বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কপিল কৃষ্ণ বলেন, হারানো এই আসনটিকে উদ্ধার করে প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে চাই। সে লক্ষ্যে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারের দ্বারে দ্বারে ছুটে চলছি ।

অধ্যক্ষ মশিউর রহমান : অধ্যক্ষ মশিউর রহমান চিতলমারী উপজেলার কৃতী সন্তান। তিনি ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়েত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংসদ নির্বাচনে। তিনি হাট-বাজার পাড়া, মহল্লায় মিছিল মিটিং সমাবেশে তার বক্তব্যে এলাকার উন্নয়নের কথা তুলে ধরছেন।

তিনি বলেন, এলাকার মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই। সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে আপনাদের অধিকার বুঝে নিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

এম.এএইচ সেলিম : সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিলভার গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি এমএএইচ সেলিম। বিগত ১/১১ পুর্ববর্তী বাগেরহাট-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

শিল্পপতি সেলিম বলেন, আপনারা জানেন আমি পূর্বে এমপি নির্বাচিত হয়ে বাগেরহাট-২ আসনকে যেমনভাবে সাজিয়েছি, এবার বিজয়ী হয়ে ১ আসনকে তদ্রুপ সাজাতে চাই।

ইঞ্জিনিয়ার মাসুদ রানা : ইঞ্জিনিয়ার মাসুদ রানা ১ আসনের মোল্লাহাটের কৃতী সন্তান। তিনি শেখ হাসিনা সরকারের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ নেন।

সংসদ নির্বাচনে দল তাকে মনোনয়ন না দেয়ায় তিনি ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন।

মাসুদ রানা বলেন, দুঃসময়ে দলকে ও দলের নেতাকর্মীদের বিপদেআপদে পাশে রয়েছি। মামলা মোকদ্দমায় লড়েছি। তার পরিপ্রেক্ষিতে দল আমাকে অবমূল্যয়ন করেছে। এলাকার মানুষ ভোটের মাঠে আমাকে সঠিকমুল্যয়ন করবে এবং আমি ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হব ইনশা আল্লাহ।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম