হোম > সারা দেশ > বরিশাল

বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলন কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৭

চাল বিতরণকে কেন্দ্র করে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় দরিদ্রদের জন্য ১০ কেজি করে ঈদ সহায়তার চালের স্লিপ বণ্টনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন পক্ষের ১৭ জন আহত হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার পরিষদ মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- জামায়াত সমর্থক মহিম, আবুল কাশেম, হুমায়ুন কবির: ইসলামী আন্দোলনের সমর্থক রাকিব, রাসেল, রাশেদ, কাউছার নোমান এবং বিএনপির কর্মী- নয়ন, সামছু, শাকিল, কামাল, মামুন, ইব্রাহিম, সুমন, নজরুল ও হারুন দালাল।

আহতদের মনপুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- মহিম, আবুল কাশেম, হুমায়ুন কবির, রাকিব, রাসেল, রাশেদ, কাউছার, নোমান।

উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. নাসির উদ্দিন বলেন, সকালে আমরা হত দরিদ্রদের মাঝে চাল বিতরণ করতে ছিলাম। এসময় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সমর্থকরা বৈষম্যবিরোধী মিছিল করে পরিষদের সামনে আসে। আমি তাদের সাথে কথা বলতে ছিলাম। কথা বলার মাঝে হঠাৎ হট্টগোল বাধে এবং উপস্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর শুনে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আমরা চাল বিতরণ অব্যাহত রাখি।

মনপুরা থানা ওসি আহসান কবির জানান, বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ