হোম > সারা দেশ > বরিশাল

চরফ্যাশনে বিএনপির নাম ভাঙিয়ে দোকান দখল, এমপির হস্তক্ষেপে উদ্ধার

উপজেলা প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

চরফ্যাশনে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে দখল করে রাখা একটি দোকান অবশেষে উদ্ধার হয়েছে। ভোলা-৪( চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের হস্তক্ষেপে এটি উদ্ধার করা হয় ।

দীর্ঘদিন দখলে থাকা দোকানটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের মেঘনার নদীর তীরবর্তী তুলাতুলি বাজারে অভিযান চালিয়ে দোকানটি উদ্ধার করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী মাহে আলম ওই এলাকার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন কয়েক বছর ধরে ও্ই স্থানে ব্যবসা পরিচালনা করে আসছেন মাহে আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে বিএনপির নাম ব্যবহার করে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয়। পাশাপাশি তার কাছে চাঁদাও দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী বিষয়টি ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে মোবাইল ফোনে অবহিত করলে তিনি স্থানীয় দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে দখলকৃত দোকানের তালা ভেঙে দোকানটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেন।

এদিকে দোকান ফিরে পেয়ে ব্যবসায়ী মাহে আলম ও তার ছেলে স্থানীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় রুবেল পাটোয়ারী ও হান্নান তাদের কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় ২০–২৫ জনের একটি দল দোকানে তালা লাগিয়ে দেয়। পরে বিষয়টি সাংসদকে জানালে তিনি দোকানটি উদ্ধার করতে সহায়তা করেন।

এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী