হোম > সারা দেশ > বরিশাল

মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

আটক মাদক কারবারি

পটুয়াখালীর মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ সুমন হাওলাদার (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।‌

সোমবার (৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিপুর বাজারস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার শয়নকক্ষ থেকে কাগজে মোড়ানো ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত সুমন ওই এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সুমন মহিপুর থানা এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তার গতিবিধির ওপর নজরদারি রেখে তাকে গ্রেপ্তার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান