হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে পুকুরে ভেসে উঠলো যুবকের লাশ

বরিশাল অফিস

বরিশালের গৌরনদীতে আরমান দফাদার (৪০) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও যুবকের লাশ উদ্ধার করে।

আরমান কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের রহমান ছেলে। শনিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের পিতা রহমান দফাদার জানান, তার ছেলে আরমান মানসিক ভারসাম্যহীন। সে প্রায়ই পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী বাজার আজিম উদ্দিন ফকিরের মাজারে যেত।

শুক্রবার সন্ধ্যায় পুকুরে ভেসে ওঠা অজ্ঞাত পরিচয়ের লাশ পুলিশ উদ্ধার করেছে বলে সংবাদ পেয়ে থানায় গিয়ে আরমানের পরিচয় সনাক্ত করি।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবরপেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরবর্তীতে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি (তদন্ত) আরও বলেন, যুবক আরমান মানসিক ভারসাম্যহীন ছিল। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়