হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। শনিবার সকালে ঝালকাঠি সরকারি কলেজের অডিটরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি। ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মুয়াজ মুহাম্মদ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হক।

বক্তারা বলেন, তরুণ এবং মেধাবীদের দেশ গঠনের কাজে লাগাতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে।

ঝালকাঠির ২৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা প্রদান করা হয়। এসময় তাদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ