হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল অফিস

জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর প্যারারা রোডে সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি প্রায় দুই বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরীচ্যুত হন। এরপর থেকে তিনি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন।

বর্তমানে সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির কাছে ব্যুরো অফিসের একটি চাবি থাকত। তিনি প্রায়ই রাতে অফিসে এসে কিছু সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় সুমন চৌধুরী অফিসে এসে দেখতে পান, অফিসটি ভেতর থেকে তালাবদ্ধ।

পরে দরজা কিছুটা ফাঁক করে ভেতরে তাকালে তিনি পুলক চ্যাটার্জিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলক চ্যাটার্জি বরিশালের সাংবাদিক অঙ্গনে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি একসময় দৈনিক যুগান্তর পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার হিসেবেও কাজ করেছেন।

এছাড়া তিনি বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বরিশালের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়