হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় এক কোরাল ২৪ হাজারে বিক্রি

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ। রোববার (১৫ জুন) সকালে কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে নিয়ে আসা হলে নিলামে মো. মোস্তাফিজ ২৪ হাজার ১৫০ টাকায় কিনে নেন।

জানা গেছে, মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর গ্রামের জেলে মামুন জোমাদ্দার গত ১২ জুন রাতে বঙ্গোপসাগরে জাল ফেলেন, ১৪ জুন রাতে জাল তোলার সময় তার বিশাল আকৃতির এ কোরাল মাছটি উঠে আসে। এরপর মাছটি কুয়াকাটা বাজারে নিয়ে আসলে নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মোট ২৪ হাজার ১৫০ টাকায় বিক্রি হয়।

জেলে মামুন জোমাদ্দার বলেন, এতো বড় মাছ পাবো ভাবিনি। ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর প্রথমবারে সাগরে গিয়ে এমন মাছ পেয়ে এবং ভালো দামে বিক্রি করতে পেরে আমি খুব খুশি। আশা করি সামনেও এমন মাছ ধরা পড়বে।

মাছটির ক্রেতা কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী মো. মোস্তাফিজ বলেন, এখানের বড় হোটেলগুলোতে এ ধরনের সামুদ্রিক কোরাল মাছের চাহিদা বেশি। আশা করছি, মাছটি ভালো দামে বিক্রি করতে পারবো।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে পালনের ফলেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে। সামনে জেলেদের জালে আরও বেশি কোরাল, ইলিশসহ নানা সামুদ্রিক মাছ ধরা পড়বে বলে আমি আশাবাদী।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম