হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা প্রতিপক্ষের

অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাউনিয়ার হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো একজন গুরুতর জখম হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা সাবান শাহিনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

জানা গেছে, নিহতের নাম সুরুজ গাজী। তিনি বরিশাল সিটি করপোরেশেনর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি কাউনিয়া হাউজিংয়ের মৃত কাঞ্চন গাজীর ছেলে। অপর আহত ব্যক্তির নাম নয়ন হাওলাদার। তিনি সুরুজের বন্ধু ও অনুসারী। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবান শাহিন ওরফে সোনা শাহীন ও তার ছেলেদের সঙ্গে প্রতিপক্ষ সুরুজ ও নয়নের বিরোধ চলছিল। এর জের ধরে রোববার সন্ধ্যার পর উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। কিছুক্ষণ পর শাহীনের নেতৃত্বে তার ছেলে ইমনসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে সুরুজকে কুপিয়ে জখম করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার বন্ধু নয়নকেও কুপিয়ে জখম করা হয়। আশপাশের লোকজন ছুটে এসে নয়ন ও সুরুজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সুরুজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে জানতে স্বেচ্ছাসেবক দল নেতা শাহিনের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, তিনি ঘটনার পরই গা ঢাকা দিয়েছেন।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানান, হত্যাকাণ্ডের ঘটনা তারা শুনেছেন। এ বিষয়ে থানায় হত্যা মামলার প্রস্ততি চলছে। এ ছাড়া আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সহকারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগের ঘটনায় সংবাদ সম্মেলন

কে হচ্ছেন বিসিসির প্রশাসক, আলোচনায় আলাল ও রহমাতুল্লাহ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া ও ইফতার মাহফিল

আ.লীগ নেত্রীর ছেলেসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, বিচারকের অপসারণ দাবি

উজিরপুরে নবনির্বাচিত এমপির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

আমি এখন সকলের এমপি, আইন-শৃঙ্খলা সভায় মাসুদ সাঈদী

বিএনপির অফিস ভাঙচুর মামলায় বরিশালে আ.লীগ নেতার জামিন

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

হাসপাতালে সেলিনা রহমানকে দেখতে গেলেন বিএনপি নেতা জয়নুল আবেদীন