হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

পিলখানা ট্রাজেডির ঘটনায় তৎকালীন বিডিয়ার সদস্যদের চাকরিতে পুনর্বহাল, কারাবন্দিদের মুক্তি ও হত্যাকাণ্ডের জড়িতদের বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ জেলা শাখার ব্যানারে চাকুরিচ্যুত বিডআর সদস্যরা এবং তাদের পরিবারের স্বজনরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, ডিএডি সাখাওয়াত হোসেন, হাবিলদার গিয়াস উদ্দিন, নায়েক জাহাঙ্গীর হোসেন, নায়েব সুবেদার মোহাম্মদ আলী, সিপাহী আব্দুল কালাম ও বিডিআরের সন্তান জেসমিন আক্তার, সৈয়দ রাজু ইসলামসহ অনেকে।

মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তার দোসরদের চক্রান্তে বিডিআর বিদ্রোহের নাটক জানানো হয়। সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যার পর নির্দোষ সৈনিকদের চাকুরিচ্যুত ও সাজা দিয়ে লোকদেখানো তদন্তের নামে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। সাজার মেয়াদ শেষ হওয়ার পরও নিরাপদ যে সকল বিডিআর সদস্য জেলবন্দী আছেন তাদের মুক্তিরও দাবি করেন বক্তারা।

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশাচালকদের মানববন্ধন

প্রধানমন্ত্রীর প্রোগ্রাম নিয়ে দৌলতখানে জাঁকজমক আয়োজন