হোম > সারা দেশ > বরিশাল

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা দুমকি উপজেলা

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ৫০৭টি উপজেলা ও সিটি করপোরেশনকে টপকে শীর্ষস্থান অর্জন করেছে পটুয়াখালীর দুমকি উপজেলা। ফলে টানা দুই মাস (মে ও জুন) এক নম্বরে থাকা দুমকির ইউএনও আবুজর মো. ইজাজুল হকের সাফল্যের পালকে যোগ হলো বর্ষসেরার মুকুটও।

সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, জন্ম ও মৃত্যু নিবন্ধনে দুমকি উপজেলার অর্জন ১১৮.৫৬ শতাংশ। দ্বিতীয় স্থানে

রয়েছে দিনাজপুরের বিরল উপজেলা, যার সমন্বিত অর্জন ১১৬.৫২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা, অর্জন ১১৫.১১ শতাংশ।

দুমকি ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘এটা শুধু আমার একার নয়; দুমকিবাসীর সাফল্য। জেলা প্রশাসক মহোদয় ও ডিডিএলজি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ; তাদের নির্দেশনা ও অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। গ্রাম-পুলিশ, ইউপি চেয়ারম্যান, সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের

প্রতি কৃতজ্ঞতা।’

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘এটা অবশ্যই কৃতিত্বপূর্ণ। আমি দুমকি উপজেলার নির্বাহী অফিসারসহ জনপ্রতিনিধি, গ্রাম-পুলিশ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের

অভিনন্দন ও ধন্যবাদ জানাই; তাদের সমন্বিত প্রয়াসের ফলেই এটি সম্ভব হয়েছে। দুমকিবাসীকেও আমার অভিনন্দন।’

বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব বলেন, ‘ইউএনও, দুমকিকে ধন্যবাদ জানাই।

তিনি গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে মিটিং করে নিয়মিত। তাদের জবাবদিহির আওতায় এনেছে। চেয়ারম্যান, সচিব দিয়ে মনিটরিং কার্যক্রম নিশ্চিত করেছেন। সেজন্যই এই সফলতা। এটাকে মডেল

হিসেবে ধরা গেলে অন্যরাও সফল হবেন।’

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম

মা ও দুই মেয়ের লাশ নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ

পিরোজপুরে সড়কে প্রাণ গেল কলেজছাত্রীর

সংকটে কংক্রিট ব্রিকস শিল্প, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব