হোম > সারা দেশ > বরিশাল

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বালিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৪৮) মৃত হাতেম আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা করে আসছিলেন।

স্থানীয়রা জানান, বারেক শেখ নিজ দোকানে ফ্রিজ পরিষ্কার করার সময় হঠাৎ শর্টসার্কিট থেকে বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

আমতলীতে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

বৈশাখের তাৎপর্য ও গুরুত্ব মাথায় রেখে দেশ গড়তে চাই: মাসুদ সাঈদী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি সিলিং ফ্যান চুরি

কলাপাড়া সাংবাদিক ফোরামের দায়িত্বে ইউসুফ-জাবেদ

চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের ওপর শ্রমিকদল নেতার হামলা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, ৩ হাজার লিটার তেল জব্দ

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত