হোম > সারা দেশ > বরিশাল

সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কাজ করছে সেনাবাহিনী

বরিশালে মতবিনিময় সভায় মেজর সৈকত

বরিশাল অফিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনী। রোববার সকালে বরিশাল এলজিইডি কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সেনাবাহিনীর বরিশাল মৎস্য প্রশিক্ষণ ক্যাম্পের কমান্ডার মেজর সৈকত বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। নির্বাচন কমিশন ও সরকারি নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী বেসামরিক প্রশাসন ও অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করে আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। সেনাবাহিনীর একমাত্র লক্ষ সংবিধান অনুসরণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সকলে নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

এসময় বরিশালে নগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি। স্থানীয় প্রশাসন পুলিশ ও সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত আছে সেনাবাহীনি। এসময় তিনি গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগীতা কামনা করেন যাতে সম্মিলিত প্রচেষ্ঠায় শান্তিপূর্ন ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা যায়।

মতবিনিময় সভায়, মেজর আকিব, ক্যাপ্টেন মেহেদি, লেফটেন্ট তকি ল্যাফটের সাফিসহ বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জামায়াত আমিরের আগমন উপলক্ষে বাবুগঞ্জে প্রস্তুতি সভা

ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া

ভোলা সরকারি মহিলা কলেজে এইচএসসির ওএমআর শিট জটিলতার অবসান

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার সহায়তা প্রদান

বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে নেতাকর্মীদের লঞ্চ ডুবোচরে

ভোলায় অস্ত্রসহ তিন ডাকাত আটক

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল দুই ‘লায়ন ফিশ’

ঝালকাঠিতে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড

সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন