হোম > সারা দেশ > বরিশাল

চাঁদাবাজির প্রতিবাদ করায় ইবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর করল ছাত্রদল

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিনে নতুন হাকিমউদ্দিন বাজারে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে ছাত্রদল।

আহত শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম (২২) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্থানীয় নতুন হাকিমউদ্দিন বাজারে নিয়মিত চাঁদা উত্তোলনকারী ব্যক্তি চাঁদা নিতে আসলে শিক্ষার্থী মুজাহিদ চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যবসায়ীদের চাঁদা দিতে নিষেধ করেন। এতে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে কল দিয়ে অন্য বাজার থেকে সন্ত্রাসীদের এনে তাকে বেধড়ক মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত না হলেও একটি চক্র দীর্ঘদিন ধরে খাজনার নামে চাঁদা আদায় করে আসছে। এই বিষয়ে চাঁদার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে মুজাহিদকে স্থানীয় ছাত্রদল নেতা তুহিনের নেতৃত্বে তার কর্মীরা হামলা চালায়। হামলায় শিক্ষার্থী মুজাহিদ মারাত্মকভাবে আহত হন। এ সময় শ্রমিকদল নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন এবং বিএনপি নেতা মিন্টু উপস্থিত থাকলেও তারা নিরব ভূমিকা পালন করেন।

শিক্ষার্থী মুজাহিদ বলেন, চাঁদাবাজরা দাবি করছে, বাজারের আশপাশের এক কিলোমিটার এলাকাও নাকি তাদের ইজারার আওতায়। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত নয়। আমি ব্যবসায়ীদের চাঁদা দিতে নিষেধ করলে চাঁদাবাজ বিএনপির নামধারী সন্ত্রাসীরা আমাকে মারধর করে ও ফোন কেড়ে নেয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন মুঠোফোনে বলেন, পতিত সরকারের আমল থেকেই বাজারটিতে নিয়মিত খাজনা উত্তোলন হয়ে আসছে। বাজারটি ইজারা নিয়েছে পক্ষিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. হুমায়ন কবির (সাংগঠনিক সম্পাদক)। তার থেকে আমি সাব ইজারা নিয়েছি। তারই ধারাবাহিকতায় খাজনা উত্তোলন করে আসছি। এ বিষয়ে মুজাহিদের সঙ্গে এ বিষয়ে কথা কাটি হয়েছে। তাকে মারধর বা ফোন কেড়ে নেয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জমান আমার দেশকে জানান, নতুন হাকিমউদ্দিন বাজার তফসিলভুক্ত নয়। বাজারটি হতে কেউ যাতে খাজনা উত্তোলন করতে না পারে সেজন্য আজ উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসান ওই বাজারে গিয়ে সবাইকে সতর্ক করেছেন। যদি কেউ খাজনা দাবি করে ব্যবসায়ীদের কাছে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

বোরহানউদ্দিন থানার ওসি জানান, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলের জালে ধরা পড়লো বিরল ‘ব্রাউন সার্জনফিশ’

ইউনিয়ন পরিষদের গাছ কেটে নেয়ার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বিসিসি প্রশাসকের একান্ত সচিব হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা

চরমোনাই পীরের দরবারে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

প্রতিবন্ধী এনামুলসহ চার ভাইবোনের ঠাঁই হয়নি বাবার সংসারে

কলাপাড়ায় ট্রলারভর্তি ৬২০০ লিটার জ্বালানি তেল জব্দ

চরমোনাই মাহফিলে আসা লঞ্চে আগুন

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

আত্মশুদ্ধি ও আখেরাতমুখী জীবনের আহ্বান চরমোনাই বার্ষিক মাহফিলে