হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে স্ত্রী ও শাশুড়িকে গলাকেটে হত্যা

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলাকেটে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ধাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের নূর মোহাম্মদ আলীর স্ত্রী ফরিদা বেগম (৭০) এবং তার মেয়ে চম্পা বেগম (৩৫)। হত্যার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ওবায়দুল হক খান বাদল (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল হক বাদল খান এরআগে তিনটি বিয়ে করেছেন। সর্বশেষ এ বছরের ১৬ এপ্রিল তিনি চাচাতো বোন চম্পাকে বিয়ে করেন। এরপর থেকে প্রথম স্ত্রীর ছেলে ইয়াসিনকে নিয়ে এ পরিবারেই বাস করতে থাকেন। সোমবার রাতে হঠাৎ করে চাপা শব্দে ঘুম ভাঙে বাদল এর ছেলে ইয়াসিনের। সে পাশের রুমে গিয়ে দেখে রক্তাক্ত হয়ে আছে বিছানা ও মেঝে। খাটে পড়ে আছে দুইজনের লাশ। পরে দৌঁড়ে বাইরে এসে প্রতিবেশীদের ইয়াসিন জানায় তারা বাবা সৎ মা ও নানীকে হত্যা করেছে। খবর পেয়ে চম্পার মামাতো বোন নাছিমা এসে দেখেন দুজনের লাশ পড়ে আছে। এ সময় তাদের শরীরে আগুন জ্বলছিল।

নাছিমা বেগম বলেন, চম্পার ছেলে দৌড়ে আমাদের ঘরে এসে বলে খালা মা আর নানিরে মাইরা ফেলাইছে। শুইনা আমি দৌড়ে এসে দেখি চম্পার বুকের উপর আগুন জ্বলতেছে। এক বালতি পানি ছিল কাছে তাই গায়ে ঢেলে দিয়ে আগুন নিভাইছি। আমাদের দেখে বাদল পালিয়ে গেছে।

চম্পা বেগমের ফুফাতো বোন বলেন, খবর পাইয়া আসছি। আইসা দেখি চম্পা আর মামানি মাটিতে পইরা আছে। আর কিছু জানি না।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত ওবায়দুল হক বাদল খান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ বিষয়ে কিছুই বলতে পারেনি পুলিশ কিংবা নিহতের স্বজনরা। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার