হোম > সারা দেশ > বরিশাল

বিএনপির কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ২৫

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অত্যন্ত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে চাঁদপুর ফাজিল মাদ্রাসা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চাঁদপুর ফাজিল মাদ্রাসা মাঠে চাঁদপুর ইউনিয়ন বিএনপির কমিটির জন্য সম্মেলন আহ্বান করেন উপজেলা বিএনপি। সেখানে সভাপতি পদ প্রত্যাশী জাহিদুল ইসলাম দিদার ও অরবিন্দু দে টিটু সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির মধ্যে দেখা দেয় উত্তেজনা। এক পর্যায়ে তারা ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল, চেয়ার নিক্ষেপ ও লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তজুমদ্দিন থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সভাপতি পদপ্রত্যাশী অরবিন্দু দে টিটু জানান, আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে এই ইউনিয়নে দীর্ঘদিন যাবত নেতৃত্ব দিয়ে আসছি, জাহিদুল ইসলাম দিদারের জনসমর্থন না থাকায় সে অনুষ্ঠান স্থলের চাঁদপুর ফাজিল মাদ্রাসার গেট আটকিয়ে আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমার সমর্থকদের অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়। এদিকে জাহিদুল ইসলাম দিদারের কাছে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি।

তজুমদ্দিন থানার ওসি বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার