হোম > সারা দেশ > বরিশাল

আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৩ আহত ৪

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ তিনজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে।

শনিবার বিকেলে এ দুর্ঘটনায় নিহতরা হলেন, আমতলী উপজেলার সোনাখালী গ্রামের মোসাদ্দিকা (৩২) তার বাবা মাদরাসাশিক্ষক আব্দুল আজিজ খান (৫৫), তার দাদি শাশুড়ি খালেদা (৭০) । অলৌকিকভাবে বেচে যায় একদিনের জন্ম নেয়া কন্যাশিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে

জানা গেছে, শনিবার বিকেল ৫টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ইকরা পরিবহনে লি: এর একটি বাসের সাথে আমতলী উপজেলার কেওয়াবুনিয়া নামক স্থানে পার্শ্ব সড়ক থেকে উঠে আসা একটি অটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তিনজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় শিশু, শিশুর বাবা মাওলানা জাহিদুল ইসলাম (৪০), প্রতিবেশী মাওলানা আ. কুদ্দুস (৪৮), অটোচালক আ. ওহাব গাজী (৫০)-কে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার