হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি সৈয়দ জিয়াউল ইসলাম এর অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শেখেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ তৌফিকুল ইসলাম, বিদ্যালয় প্রতিষ্ঠা পরিবারের সদস্য খন্দকার সাইফুজ্জামান টিপু, ব্যরিস্টার এসএম রইস হায়দার।

শেখ তৌফিকুল ইসলাম বলেন, সৈয়দ জিয়াউল ইসলাম প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষককে বাধ্য করে নাম প্রস্তাব করিয়ে এডহক কমিটির সভাপতি হয়েছেন।

কিন্তু বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কেউ তাকে মানতে পারেনি। তাই নবগঠিত এডহক কমিটির চার সদস্যের তিনজই পদত্যাগ করেছে। এজন্য সৈয়দ জিয়াউল ইসলাম এর অপসারণ দাবি করছি।

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনায় বজ্রপাতের শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী অসুস্থ

কালবৈশাখীর তাণ্ডবে প্রাথমিক বিদ্যালয় লন্ডভন্ড

উজিরপুরে দিনের বেলায় বসতঘরে চুরি, স্বর্ণালংকার লুট

বামনায় বজ্রপাতে ১০ স্কুলছাত্রী আহত

পাউবোর জমি দখল করে মাছের ঘের

বর্ষার শুরুতেই তীব্র নদীভাঙন, হুমকিতে শতবর্ষী বাবুগঞ্জ বাজার

পিরোজপুরে দুই ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

এসএসসি পরীক্ষায় প্রক্সি, যুবকের ১ বছরের কারাদণ্ড