হোম > সারা দেশ > বরিশাল

ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ তিন যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের পোনাবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার গফরগাঁও-কিশোরগঞ্জ সড়কে চৌকা বাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন, ইকবাল হোসেন (৪১), মিনারুল ইসলাম ও অটোরিকশা চালক ওয়াসিম (২৮)। গুরুতর আহত উপজেলার দুগাছিয়া গ্রামের নাজমুল (৩২) ও দিঘীরপাড় গ্রামের জিহাদ (২৪) হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাগলা থানার টাংগাব ইউনিয়নের বটতলা বাজার এলাকা থেকে ছেড়ে আসা হোসেনপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাঁচভাগ ইউনিয়নের চৌকা বাজার মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাছের পোনাবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইকবাল হোসেনের (৪১) মৃত্যু হয়। আরো চারজনকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওয়াসিম ও মিনারুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

পাগলা ওসি ফেরদৌস আলম বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার