হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুরে টাইফয়েট টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃক আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাইদুল ইসলামের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাজমুস সাকিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিরা পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হাসোন,সিনিয়র সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম ও প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাইদুল ইসলাম জানান সরকার ০৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদেরকে টাইফয়েট টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি আওতায় আনা হয়েছে তারই আলোকে উজিরপুরে ৭২ হাজার ১শত ১৮ জনকে টিকা দেওয়া হবে। এ কর্মসূচি চলবে ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত।

এর মধ্যে দশদিন দেওয়া হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাকী আট দিন দেওয়া হবে উপজেলার টিকাদান কেন্দ্রগুলোতে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই কর্মসূচিকে সুস্থ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষে উপজেলার সর্বস্তরে প্রচারের অনুরোধ করেন। একই সাথে সকল প্রকার গুজব থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়