হোম > সারা দেশ > বরিশাল

গুরুত্বপূর্ণ পদে থেকে ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: সেলিমা রহমান

স্টাফ রিপোর্টার, বরিশাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসররা এখনও রয়ে গেছে। তারা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে নানান ষড়যন্ত্র করছে। অথচ কিছুই করতে পারছে না অন্তর্বর্তী সরকার। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্য বৃদ্ধি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদের চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এর আয়োজন করা হয়।

সেলিমা রহমান বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন না। এ অবস্থায় চলতে থাকলে ব্যর্থ সরকারে পরিণত হবে অন্তর্বর্তী সরকার। কিন্তু আমরা তাদের ব্যর্থ হতে দিতে পারি না।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের অ্যাড. মজিবর রহমান সরোয়ার, মাসুদ আহমেদ তালুকদার, বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনাকুল ইসলাম টিপু, এস সরফুউদ্দিন আহমেদ সান্টু প্রমুখ।

সহকারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগের ঘটনায় সংবাদ সম্মেলন

কে হচ্ছেন বিসিসির প্রশাসক, আলোচনায় আলাল ও রহমাতুল্লাহ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া ও ইফতার মাহফিল

আ.লীগ নেত্রীর ছেলেসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, বিচারকের অপসারণ দাবি

উজিরপুরে নবনির্বাচিত এমপির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

আমি এখন সকলের এমপি, আইন-শৃঙ্খলা সভায় মাসুদ সাঈদী

বিএনপির অফিস ভাঙচুর মামলায় বরিশালে আ.লীগ নেতার জামিন

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

হাসপাতালে সেলিনা রহমানকে দেখতে গেলেন বিএনপি নেতা জয়নুল আবেদীন