হোম > সারা দেশ > বরিশাল

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

নাসির উদ্দিন পাটওয়ারীর আগমনে

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ

তারাবির নামাজ শেষে ‘তুমি কে আমি কে, হাদি হাদি’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকা।

বুধবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে শত শত তরুণ হাদি হত্যার বিচার দাবিতে স্লোগান দেন।

দলীয় ইফতার মাহফিল শেষে দরগাহ জামে মসজিদে তারাবির নামাজ আদায় করেন পাটওয়ারীসহ এনসিপির নেতারা।

তিনি নামাজে থাকাকালেই তরুণেরা দরগাহ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। একপর্যায়ে দরগাহ মাঠ ও আশপাশের সড়ক ভরপুর হয়ে ওঠে। নামাজ শেষে বের হলে উপস্থিত জনতা ‘হাদি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম সারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদি ঢাকা-৮ আসনে প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে স্বল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। নির্বাচনি তফসিল ঘোষণার পর ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী নাসীরুদ্দীন পাটওয়ারী রমজান মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকা সফর করছেন। তিনি তারাবির নামাজ আদায় করে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং সমর্থকেরা ‘হাদি হত্যার বিচার, চাঁদাবাজমুক্ত দেশ চাই’ স্লোগান দেন।

বাবুগঞ্জে ১৪৫ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ

সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী‎

দৌলতখানে প্রবাসীর বিরুদ্ধে মানব পাচারের মামলা দিয়ে হয়রানি

রাজাপুরে ঝুঁকি নিয়ে শিশুদের পাঠদান, দুর্ঘটনার শঙ্কা

বিএম কলেজে ছাত্রদল নেতাকে মারধর নিয়ে ফের উত্তেজনা

অসহায় বাবার আর্তনাদ- ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমার মেয়েকে বাঁচান

পবিপ্রবির দুই শিক্ষক উপাচার্য নিয়োগ পাওয়ায় সংবর্ধনা

মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন, ৩ গরুর মৃত্যু

বাকেরগঞ্জে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত