হোম > সারা দেশ > বরিশাল

লালমোহনে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার চারা বিতরণ

উপজেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা)

ভোলার লালমোহন উপজেলায় ১৩০০ শিক্ষার্থীর মাঝে জাম, বেল, আমলকী, কাঁঠাল ও নিম গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪টি করে মোট ৫ হাজার ২০০ চারা বিতরণ করা হয়।

২০২৪-২০২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা বিতরণ করেন লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন।

এ সময় লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল হাসান নিটোল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, আশিকুর রহমান, আব্দুর রাজ্জাক, রফিকুল আমিন, শংকর চন্দ্র দাস ও টুটুল চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা এবং ইসলামিক মডেল মাদরাসার শিক্ষক আজিম উদ্দিন খান, আমজাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

জিয়ানগরে মে দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনায় বজ্রপাতের শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী অসুস্থ