হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ

বরিশাল অফিস

বরিশালে হত্যা মামলার আসামি মাদক ব্যবসায়ী মিল্টনকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার দুপুর ১২ টায় নগরীর কাউনিয়া থানার সমানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা জানায়, নগরীর নতুন বাজার এলাকার বাগানবাড়ির বাসিন্দা মিল্টন দীর্ঘদিন ধরে মাদক ববসা চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছে। তার অত্যাচার অতিষ্ঠ এলাকাবাসী। নগরীর ব্যাবসায়ী লিটু হত্যাকাণ্ডের সাথে জড়িত মিল্টন। সম্প্রতি জামিনে বের হয়ে মিল্টনের অপকর্ম বেড়ে গেছে। তার নির্যাতনের শিকার হয়ে থানায় অভিযোগ দিয়েও কোনো ফল পায়নি এলাকাবাসী।

এঘটানায় বিক্ষুব্ধ এলাকাবাসী মিল্টনের বিচার ও গ্রেপ্তারের দাবিতে কাউনিয়া থানার সামনে বিক্ষোভ করেন।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, তার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। কেউ মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পুকুরে ধরা পড়া ২৭ কেজির দুই কোরাল ২৪ হাজারে বিক্রি

নিজের বিয়ে ঠেকাতে থানায় গেলেন এসএসসি পরীক্ষার্থী

বাকেরগঞ্জে আসামি গ্রেপ্তারকালে পুলিশি নির্যাতনের অভিযোগ

বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

বরিশালের বাবুগঞ্জে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

‎এমপি হচ্ছেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

রাজাপুরে দরজা ভেঙে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার