হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় ধরা পড়লো তিন কেজির রাজা ইলিশ

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ধরা পড়েছে একটি রাজা ইলিশ। ইলিশটির ওজন ৩ কেজি ১০০ গ্রাম।

সোমবার (১৬ জুন) সকালে সোনাপুর ইউনিয়নের মহেশখালী ঘাটে স্থানীয় জেলে রাকিব মাঝির জালে ধরা পড়ে মাছটি।

স্থানীয় বাজারে তোলার আগেই মাছটি দেখে আগ্রহী হয়ে ওঠেন একদল পাইকার। পরে তারা মাছটি ৭ হাজার ২০০ টাকায় কিনে আরো বেশি দামে বিক্রির আশায় ঢাকায় পাঠান।

স্থানীয়রা জানান, মেঘনা নদীতে এত বড় ইলিশ খুব একটা পাওয়া যায় না। মাঝে-মধ্যে বড় মাছ পাওয়া গেলেও তিন কেজির উপরের ইলিশ বিরল। ফলে মাছটি ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। অনেকে ঘাটে এসে মাছটি দেখতে ভিড় জমান। কেউ কেউ ভিডিও করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

মাছটির ক্রেতা ব্যবসায়ীরা জানান, ঢাকার বাজারে এই ইলিশের দাম উঠতে পারে ১৫ থেকে ১৮ হাজার টাকার কাছাকাছি।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ