হোম > সারা দেশ > বরিশাল

এক ইলিশের দাম ৮ হাজার ৭৫০ টাকা

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাছটি আলিপুর মৎস্য আড়তের মনি ফিসে তোলা হলে নিলামের মাধ্যমে প্রতি কেজি ৩ হাজার ৫৫০ টাকা দরে মোট ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়।

নিলামে মাছটি ক্রয় করেন কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী পিএম মূসা। এর আগে গত সোমবার বঙ্গোপসাগরে মাসুম বিল্লাহ নামে এক জেলের জালে ধরা পড়ে মাছটি।

জেলে মাসুম বিল্লাহ বলেন, ‘জাল তুলতেই এই বড় ইলিশটি উঠে আসে। আজ দুপুরে আলিপুর বাজারে নিয়ে এসে নিলামের মাধ্যমে বিক্রি করে ভালো দাম পেয়েছি।’

ক্রেতা পিএম মূসা বলেন, ‘এত বড় ইলিশ এখন বাজারে খুব কমই দেখা যায়। তাই নিলামের মাধ্যমে কিনে গাজিপুরের এক আমেরিকান প্রবাসীর বাড়িতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেদের জালেও এখন বড় ইলিশ ধরা পড়ছে।’

স্থানীয় আড়তদাররা জানান, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে বড় আকারের ইলিশ ধরা পড়ার ঘটনা বাড়ছে, যা জেলেদের জন্য উৎসাহের বিষয়।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার