হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেল ৩ লাখের বেশি শিশু

সিভিল সার্জন বরিশাল

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশাল জেলায় এবার ৩ লাখ ২ হাজার ৮৪৬ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রোববার (২৮ জুন) বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সিভিল সার্জন ডা. মনজুর ই এলাহী এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​উদ্বোধনকালে সিভিল সার্জন জানান, বরিশাল জেলার ১০টি উপজেলার ৮৭টি ইউনিয়নে মোট ২ হাজার ৯শ ৭টি কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনটি সম্পূর্ণ নিরাপদ ও সফল করতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

উজিরপুর উপজেলার ১২৬টি অস্থায়ী এবং ১টি স্থায়ী ক্যাম্পের মাধ্যমে মোট ২৮ হাজার ৮শ’রও বেশি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

​এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের (১ লক্ষ আইইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের (২ লক্ষ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা (জেলা প্রশাসকের প্রতিনিধি) এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মেহবুব মোর্শেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শওকত আলী, আরএমও ডা. নাজমুস সকিব, সহকারী অধ্যাপক ডা. শাহানাজ শিমুল, সহকারী অধ্যাপক ডা. মাসুম বিল্লাহ, জুনিয়র কনসালটেন্ট ডা. অনামিকা ভট্টাচার্য, জুনিয়র কনসালটেন্ট ডা. সব্যসাচী তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নাদিরা পারভিন এবং উপজেলা হেলথ ইন্সপেক্টর আব্দুল লতিফ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​জনপ্রতিনিধি ও স্বাস্থ্য কর্মকর্তারা শিশুদের অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সকল অভিভাবককে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

বাবুগঞ্জে ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থার দাবিতে মানববন্ধন

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্দেহজনক

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

থাকার কথা ৪২ চিকিৎসক, আছেন মাত্র ১৬ জন

২১ বছর পর ছেলের সন্ধান পেলেন মা, মালয়েশিয়ায় কারাগারে বন্দি রতন

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

ববি কর্মকর্তার পিএইচডি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে

মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে