হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় অস্ত্রসহ বাবা-ছেলে আটক

জেলা প্রতিনিধি, ভোলা

চরের বাসিন্দাদের ওপর জুলুম, অত্যাচার ও লুটপাট করার অভিযোগে ভোলার দক্ষিণ দিঘলদী থেকে অস্ত্রসহ বাবা ও ছেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

গতকাল রাতে উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

জানা যায়, আটক আলমগীর মাতাব্বর ও রিয়াদ মাতাব্বরের বিরুদ্ধে গঙ্গাপুর ইউনিয়নের চরের বাসিন্দাদের ওপর জুলুম, অত্যাচার ও লুটপাট করার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫টি রামদাসহ আটক করা হয় তাদের।

জব্দ আলামতসহ তাদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশাচালকদের মানববন্ধন

প্রধানমন্ত্রীর প্রোগ্রাম নিয়ে দৌলতখানে জাঁকজমক আয়োজন