হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে মেডিকেল রিপ্রেনজেটিভদের প্রতিবাদী মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

ছবি: আমার দেশ

মেডিকেল রিপ্রেনজেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বরিশালের বাকেরগঞ্জে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে সকাল ৯টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়ার সভাপতি তোফাজ্জল হোসেন মনির, উপদেষ্টা এনামুল ইসলাম নয়ন, নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিব আল হাসান, সদস্য মো. শাহআলম, আব্দুল্লাহ আল মামুন, শাহজালাল নাসিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেনটেটিভগণ দালাল নন, এ দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজে দালালবিরোধী অভিযানের নামে কয়েকজন মেডিকেল রিপ্রেজেনটেটিভকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে অবিলম্বে গ্রেপ্তার রিপ্রেজেনটেটিভদের মুক্তির দাবি জানান।

মাদরাসার পুরাতন মালামাল বিক্রির অভিযোগ সভাপতির বিরুদ্ধে

অর্থের অভাবে দেড়শ বছরের পুরোনো মসজিদের নির্মাণকাজ বন্ধ

স্বল্প সময়ে পটুয়াখালীর উন্নয়নে ৪০০ কোটি টাকা বরাদ্দ এনেছি

ঢাকায় অভয়নগর উপজেলা সমিতির আত্মপ্রকাশ

রাস্তা-ড্রেন খুঁড়ে ফেলে রাখেন ঠিকাদার, জনদুর্ভোগ চরমে

বাবুগঞ্জে মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ

চরফ্যাশনে হাসপাতালে ফেলে যাওয়া শিশুর দায়িত্ব নিল সমাজসেবা

জিয়া-খালেদার কবরে ভোলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

বাবুগঞ্জে এন্টিভেনম ও জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছেন স্বজনরা