হোম > সারা দেশ > বরিশাল

যৌথ অভিযানে দুই জেলের কারাদণ্ড, সাড়ে ​৩ লাখ টাকার জাল জব্দ

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানী ও ভাণ্ডারিয়া উপজেলায় যৌথভাবে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এক অভিযানে কঁচা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে দুইজন জেলেকে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

ইন্দুরকানী উপজেলার মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, ভাণ্ডারিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এবং পাড়েরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাসের যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ৬,০০০ মিটার কারেন্ট জাল এবং ৩,৫০০ মিটার ইলিশা জাল জব্দ করা হয়।

পরে ভাণ্ডারিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আটক দুই জেলে মো. বাবু (৩০), পিতা: বারেক খান এবং ইব্রাহিম (৩৫), পিতা: মৃত জয়নাল খানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশ দেয়ার পর জব্দ করা নিষিদ্ধ জালগুলো উপজেলা প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভাণ্ডারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, ইলিশ প্রজনন মৌসুমে কেউ যেন আইন লঙ্ঘন করতে না পারে সে জন্য প্রশাসন, পুলিশ ও মৎস্য অধিদপ্তর একযোগে কাজ করছে। তিনি আরও বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়