হোম > সারা দেশ > বরিশাল

সোনাতলা নদীতে ধরা পড়ল সাড়ে ১৫ কেজির কোরাল মাছ

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় সোনাতলা নদীতে ঝাঁকি জালে ধরা পড়েছে ১৫ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় মাছটি শিকার করেন সৌখিন মাছ শিকারি মিলন পালোয়ান।

জানা গেছে, শখে মিলন পালোয়ান প্রায়ই নদী ও খালে মাছ ধরেন। প্রতিদিনের মতো এদিনও ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে গেলে হঠাৎ তার জালে আটকা পড়ে বিশাল আকৃতির কোরালটি। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই নদীর পাড়ে ভিড় করেন উৎসুক জনতা।

পরে মিলন ও স্থানীয় কয়েকজন মিলে মাছটি ওজন করেন। ২০ হাজার টাকা দাম নির্ধারণ করে কয়েকজন মিলে ভাগাভাগি করে নেন মাছটি। পরে মাছ বিক্রির পুরো অর্থ স্থানীয় একটি মসজিদ নির্মাণে দান করার সিদ্ধান্ত নেন মিলন পালোয়ান।

মিলন পালোয়ান বলেন, ‘আমি আসলে শখের বসেই মাছ ধরি। এত বড় কোরাল মাছ আমার জালে আগে কখনো ধরা পড়েনি। এটা জীবনের স্মরণীয় এক মুহূর্ত। মাছটি বিক্রি করে পাওয়া পুরো টাকাই আমি মসজিদ নির্মাণে দান করবো।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘কোরাল মূলত গভীর সমুদ্রের মাছ। তবে জোয়ার-ভাটার প্রভাবে মাঝে-মধ্যে নদীতে উঠে আসে।’

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান