হোম > সারা দেশ > বরিশাল

ভোট দিলেন মুফতি ফয়জুল করিম

বরিশাল অফিস

বরিশাল নগরীর রুপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মুফতি ফয়জুল করিম । বৃহস্পতিবার সকালে ভোট দেন তিনি । ভোট প্রয়োগ করে কারচুপির হওয়ার আশংকা প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, এখন পর্যন্ত সব কিছু ভলোই চলেছে। তবে ভোট কারচুপি নিয়ে আশংকা রয়েছে। তিনি আরো বলেন, সাংবাদিক ও প্রশাসনসহ সংশ্লিষ্ঠ সকলকে সচেতন হতে হবে। আমরা চাই শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হোক। জনগণ যাকে ভোট দিয়ে বিজয়ী করবে আমরা তা মেনে নেবো। এসময় তিনি সকল ভোটারদের হাত পাখায় ভোট দেয়ার আহবান জানান।

বরিশালের ১০টি উপজেলায় ৬টি সংসদীয় আসনে মোট ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৮৩৩টি ভোট ভোটকেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ২৫৫ ও গুরুত্বপূর্ণ ২৩৬টি আর সাধারণ ৩৪২টি। এসব ভোটকেন্দ্রে প্রায় ১৫শ সেনাবাহিনীর সদস্যর পাশাপাশি ২ হাজার ৬৬৭ পুলিশের সদস্য, ১৪ প্লাটুন বিজিবি, ১টি জাহাজ নিয়ে নৌবাহিনীর ৬০ জন সদস্য থাকবে, ৫টি ইউনিটে ১৫০জন কোস্ট গার্ড এছাড়া ১০ হাজার ৮২৯ জন আনসার সদস্য ভোটের মাঠে কাজ করছে।

বরিশালের ৬টি আসনে মোট ভোটার ২২লাখ ৮৪হাজার ৯৭৮জন। এর মধ্যে নারী ভোটার ১১লাখ ২৬হাজার ৭৩৮জন আর পুরুষ ভোটার ১১লাখ ৫৮হাজার ২২০জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভােটার আছে ২০ জন।

এমই

কাঠালিয়ায় পৃথক ঘটনায় দুই বিএনপি নেতা টাকাসহ আটক

‘আজ আপনাদের ঈদ’ ভোটারদের উদ্দেশে মেজর কাজী জাহিদ

ভাই হত্যার বিচারের প্ল্যাকার্ড নিয়ে ভোটকেন্দ্রে হাদির বোন মাসুমা

যৌক্তিক কারণ ছাড়া ভোট বর্জনের ইচ্ছা নেই : ব্যারিস্টার ফুয়াদ

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক

কলাপাড়ায় নির্বাচনি অনিয়মের দুই অভিযোগে আটক ৩

রেজাল্টের আগপর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলব না: মুফতি ফয়জুল করিম

ভোটে বাধাদানকারী যে-ই হোক, কঠোর হাতে দমন করা হবে

বরিশালে কঠোর নিরাপত্তা, তবুও শঙ্কায় ভোটার

অর্ধকোটি টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক